মঙ্গল আজ চলে আসবে পৃথিবীর কাছে


mongol.jpg লোহিত গ্রহ মঙ্গলগ্রহ আজ সোমবার পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে। বিজ্ঞানীরা বলেছেন, শুধু কাছেই আসবে না, মঙ্গলগ্রহ এতোটাই জ্বল জ্বল করবে যে খালি চোখেই এই গ্রহকে সেদিন দেখা যাবে।তারা বলেন, ‘‘মার্চের ৩ তারিখ সূর্যের ঠিক বিপরীতে ছিল এই গ্রহটি। সেইজন্যই মঙ্গলগ্রহ থেকে এতটা আলো ঠিকরে পড়বে।”
তারা জানান, ৫ মার্চ মঙ্গলগ্রহ দিয়ে এক অদ্ভূত আলো বিকিরিত হবে। শুধু তাই নয়, এই দিন পৃথিবীরও সবচেয়ে কাছে চলে আসবে এই গ্রহ।
তারা বলেন, পৃথিবীর থেকে এই দিন মঙ্গলগ্রহের দূরত্ব থাকবে ১০০.৭৮ মিলিয়ন কিলোমিটার।
২০১২ সালের এপ্রিল মাস অবধি মঙ্গলগ্রহ এভাবেই জ্বলজ্বল করবে। ২০১৩ সালের ফেবরুয়ারি মাস অবধি রাতের আকাশে দেখতে পাওয়া যাবে এই গ্রহকে। যদিও ধীরে কমতে থাকবে এই গ্রহের দ্যুতি, কারণ সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে এই গ্রহের সঙ্গে পৃথিবীর দূরত্ব। এরপর ফের মঙ্গলগ্রহ সূর্যের বিপরীতে চলে আসবে ২০১৪ সালের এপ্রিল মাসের ৮ তারিখে। পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে ২০১৪ সালের এপ্রিল মাসের ১৪ তারিখ।

Read more »

রহমতখালী খাল দূষণমুক্ত করণ লক্ষ্মীপুর পৌর মেয়রকে পরিবেশ ইউএসএ’র সম্মাননা প্রদান



স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আবু তাহেরকে বেসরকারি সংস্থা পরিবেশ ইউএসএ সম্মননা প্রদান করেছে। জেলা শহরের উপর দিয়ে প্রবাহিত রহমত খালী খাল দীর্ঘদিনের দূষণ দূর করায় পৌর মেয়রকে এই সম্মননা দেয়া হয়। গত ৪ মার্চ পৌর মেয়রের কার্যালয়ে সম্মাননা প্রদান করেন, পরিবেশ ইউএসএ’র লক্ষ্মীপুর শাখার কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশের জেলা সমন্বয়ক ও সদস্য সচিব ওয়াহিদুল হক বাবলু, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাকসুছুদ্দিন আহম্মদ বাবলু, পরিবেশ নির্বাহী ও দালাল বাজার ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আজিজুল হক ও আজিজুর রহমান আযম, মিসেস শামছুন্নাহার,

Read more »

লক্ষ্মীপুর পৌর শাঁখাড়ীপাড়ার নাম ছিল ভদ্রপাড়া এখন তা নেই


আলী হোসেন : লক্ষ্মীপুর পৌরসভার অন্যতম একটি গ্রাম বাঞ্চানগর। বাঞ্চানগর গ্রামের  অংশ হিসেবে পরিচিত শাঁখাড়ীপাড়া । আগে এই এলাকার মানুষের অন্যতম পেশা ছিল হিন্দু গৃহবধুদের ব্যবহৃত হাতের শাঁখা তৈরী এবং বিক্রি। একসময় এই পেশার নামানুসারে পাড়াটির নাম করণ করা হয় শাঁখাড়ীপাড়া। দিন আসে দিন যায়, তবুও থেকে যায় মানুষের রেখে যাওয়া স্মৃতি। ঐতিহ্যবাহী

Read more »

দৈনিক ভিশনে সংবাদ প্রকাশের পর ভিজিটরের অবৈধ চেম্বার বন্ধের নির্দেশ দিলেন সিভিল সার্জন


এএইচ মাউন :স্বঘোষিত গাইনী ডাক্তার ভিজিটর লিপিকা মজুমদারের দাসেরহাট বাজারের অবৈধ চেম্বার বন্ধের নির্দেশ দিয়েছেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল্যাহ্। ১৬ ফেব্র“য়ারি “ দৈনিক ভিশন লক্ষ্মীপুর ” পত্রিকায় “দাসের হাটে চেম্বার খুলে রোগী দেখছেন এক ভিজিটর” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল্যাহ শুক্রবার সকাল ১১ টায় ভিজিটরের অবৈধ এই প্রাইভেট চেম্বার তদন্ত কালে ওই ভিজিটর বিএমডিসি’র নিবন্ধন দেখাতে পারেনি। এসময় সিভিল সার্জন পরিবার কল্যাণ কেন্দ্রের বাইরে চেম্বার খুলে রোগী দেখা বন্ধের নির্দেশ দেন। এসময় তিনি এলাকার উপস্থিত

Read more »