দৈনিক ভিশনে সংবাদ প্রকাশের পর ভিজিটরের অবৈধ চেম্বার বন্ধের নির্দেশ দিলেন সিভিল সার্জন


এএইচ মাউন :স্বঘোষিত গাইনী ডাক্তার ভিজিটর লিপিকা মজুমদারের দাসেরহাট বাজারের অবৈধ চেম্বার বন্ধের নির্দেশ দিয়েছেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল্যাহ্। ১৬ ফেব্র“য়ারি “ দৈনিক ভিশন লক্ষ্মীপুর ” পত্রিকায় “দাসের হাটে চেম্বার খুলে রোগী দেখছেন এক ভিজিটর” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল্যাহ শুক্রবার সকাল ১১ টায় ভিজিটরের অবৈধ এই প্রাইভেট চেম্বার তদন্ত কালে ওই ভিজিটর বিএমডিসি’র নিবন্ধন দেখাতে পারেনি। এসময় সিভিল সার্জন পরিবার কল্যাণ কেন্দ্রের বাইরে চেম্বার খুলে রোগী দেখা বন্ধের নির্দেশ দেন। এসময় তিনি এলাকার উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, একজন ভিজিটর কেবল মাত্র পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু রোগী দেখবেন এবং ব্যবস্থাপত্র লিখতে পারবেন। তবে কখনই তিনি পরিবার কল্যাণ কেন্দ্রের বাইরে রোগী দেখা বা ব্যবস্থাপত্র লেখার বিধান নেই। অত্র চেম্বারে চিকিৎসাধীন এক মহিলা রোগীর হাতে জেনোপার স্যালাইন ফুস করা অবস্থায় দেখে সিভিল সার্জন বলেন, এই স্যালাইনের রিয়েকশান কি তা এই ভিজিটর জানেও না। এখন যদি এই মহিলা বা অন্য কোন রোগীর দূর্ঘটনা ঘটে তাহলে আপনারাই এই ভিজিটরকে বিতাড়িত করবেন। প্রায় ১০-১২ বছর পূর্বে ভিজিটর লিপিকা মজুমদার ১২নং চরশাহী ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে ভিজিটর পদে কর্মরত অবস্থায় এই অবৈধ চেম্বার খুলে চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে ৫০ টাকা করে আদায় করছেন। চিকিৎসকের নাম পরিচয় বিহীন সাদা প্যাডে প্রেসক্রিপশন লিখে সহজ সরল রোগীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ল ল টাকা। এই দিকে একাধিকবার ভুল চিকিৎসা দিয়ে আসা এ ভিজিটর বর্তমানে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ১২ নং চর দুঃখিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত আছেন। চেম্বারের তদন্ত শেষে সিভিল সার্জন অত্র বাজারে অবস্থিত বন্ধ থাকা ১২ নং চরশাহী ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করে পুনঃরায় অত্র প্রতিষ্ঠান চালু করার জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।