skip to main |
skip to sidebar
রহমতখালী খাল দূষণমুক্ত করণ লক্ষ্মীপুর পৌর মেয়রকে পরিবেশ ইউএসএ’র সম্মাননা প্রদান
স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আবু তাহেরকে বেসরকারি সংস্থা পরিবেশ ইউএসএ সম্মননা প্রদান করেছে। জেলা শহরের উপর দিয়ে প্রবাহিত রহমত খালী খাল দীর্ঘদিনের দূষণ দূর করায় পৌর মেয়রকে এই সম্মননা দেয়া হয়। গত ৪ মার্চ পৌর মেয়রের কার্যালয়ে সম্মাননা প্রদান করেন, পরিবেশ ইউএসএ’র লক্ষ্মীপুর শাখার কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশের জেলা সমন্বয়ক ও সদস্য সচিব ওয়াহিদুল হক বাবলু, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাকসুছুদ্দিন আহম্মদ বাবলু, পরিবেশ নির্বাহী ও দালাল বাজার ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আজিজুল হক ও আজিজুর রহমান আযম, মিসেস শামছুন্নাহার,
লক্ষ্মীপুর প্রেসকাবের আজীবন সদস্য সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ও বিশিষ্ট্য ব্যাংকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমূখ। পৌর মেয়র সম্মাননার জন্য পরিবেশের নির্বাহীগণ কে ধন্যবাদ জানান এবং লক্ষ্মীপুর শহরকে পরিবেশ দূষণমুক্ত এবং উন্নত শহর হিসেবে গড়ে তোলার অঙ্গিকার পূনঃব্যাক্ত করেন। এব্যাপারে তিনি পৌরবাসির ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি ৭ লাখ টাকা ব্যায়ে রহমতখালী খালকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দূষণমুক্ত করেন এবং যত টাকার বিনিময়ে হোক লক্ষ্মীপুর শহরকে দূষণমুক্ত করার অঙ্গিকার করেন। পরিবেশ সংস্থার ২ কোটি টাকা সহায়তার উপর একটি অবকাঠামো প্রকল্প প্রণয়নের জন্য পৌর মেয়র তাৎনিক পৌর সভার নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন।