তারা জানান, ৫ মার্চ মঙ্গলগ্রহ দিয়ে এক অদ্ভূত আলো বিকিরিত হবে। শুধু তাই নয়, এই দিন পৃথিবীরও সবচেয়ে কাছে চলে আসবে এই গ্রহ।
তারা বলেন, পৃথিবীর থেকে এই দিন মঙ্গলগ্রহের দূরত্ব থাকবে ১০০.৭৮ মিলিয়ন কিলোমিটার।
২০১২ সালের এপ্রিল মাস অবধি মঙ্গলগ্রহ এভাবেই জ্বলজ্বল করবে। ২০১৩ সালের ফেবরুয়ারি মাস অবধি রাতের আকাশে দেখতে পাওয়া যাবে এই গ্রহকে। যদিও ধীরে কমতে থাকবে এই গ্রহের দ্যুতি, কারণ সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে এই গ্রহের সঙ্গে পৃথিবীর দূরত্ব। এরপর ফের মঙ্গলগ্রহ সূর্যের বিপরীতে চলে আসবে ২০১৪ সালের এপ্রিল মাসের ৮ তারিখে। পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে ২০১৪ সালের এপ্রিল মাসের ১৪ তারিখ।
